মধ্য কলকাতার বউবাজার ও তার আশপাশে বেশ কিছু সুবর্ণবণিক পরিবার বসবাস করেন। এই সম্প্রদায়ের অনেকের বাড়িতেই রথযাত্রা অনুষ্ঠিত হয়। এরকমই একটি সুবর্ণবণিক পরিবার হল চুনিমণি দাসীর দে পরিবার।
বর্ধমান থেকে দুর্গাপুরের দিকে দিল্লি-কলকাতা হাইওয়ে ধরলাম আমরা। সৌমেনের এক পরিচিত ভাই, শুভদীপকে নিয়ে আমাদের চারজনের দল। বেশ কিছুটা চলার পর গলসী, গোলগ্রাম, বুদবুদ, পানাগড় ছাড়িয়ে কাঁকসা থেকে ডান দিকে, ইলামবাজারে যাওয়ার রাস্তায় গাড়ি চলতে লাগল।
পশ্চিমবঙ্গের যেসব পর্যটন কেন্দ্র গুলো পাখির জন্য জনপ্রিয়, চুপির চর বা চুপি-কাষ্ঠশালী পাখিরালয় তাদের একটি। পূর্বস্থলী ও চুপি গ্রামের আশেপাশের কিছু দর্শনীয় স্থান পর্যটকদের আকর্ষণ করলেও, চুপির চর ও তার চারপাশের জীববৈচিত্র্য, বিশেষত পরিযায়ী পাখি – এখানকার মূল আকর্ষণ!