সোনার বাংলা – একটি ছোট সাইকেল ভ্রমণ

পূর্ব বর্ধমানের উত্তর রামেশ্বরপুর গ্রামে দু’পাশে সবুজ ধানজমির মাঝের রাস্তায় সাইকেল ভ্রমণ।  ভ্রমণের তারিখ: ২৯শে মার্চ ২০২৬ দল: শিবুপদ দেবনাথ ও রাজা সাহা ক্যামেরা: GoPro Hero 12 বিশেষ কৃতজ্ঞতা: শিবুপদ দেবনাথ

যশোর রোড: বনগাঁ ⇋ চাঁদপাড়া

যশোর রোড (যশোহর রোড) একটি আন্তর্জাতিক রাস্তা, যা ভারতকে বাংলাদেশের সাথে সড়কপথে যুক্ত করেছে। কলকাতা থেকে বাংলাদেশের যশোর পর্যন্ত বিস্তৃত এই দীর্ঘ রাস্তা দু'দেশের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভারতে দমদম থেকে বারাসাত পর্যন্ত এই রাস্তা ১২ নম্বর জাতীয় সড়কের (NH 12) অংশ।

পূর্বস্থলী ও চুপির চর

পশ্চিমবঙ্গের যেসব পর্যটন কেন্দ্রগুলো পাখির জন্য জনপ্রিয় চুপির চর বা চুপি-কাষ্ঠশালী পাখিরালয় তাদের একটি। পূর্বস্থলী ও চুপি গ্রামের আশেপাশের কিছু দর্শনীয় স্থান পর্যটকদের আকর্ষণ করলেও, চুপির চর ও তার চারপাশের জীববৈচিত্র্য, বিশেষত পরিযায়ী পাখি – এখানকার মূল আকর্ষণ। কলকাতা থেকে ১২০ কিমি ঊত্তরে, পূর্ব বর্ধমান জেলার একটি উল্লেখযোগ্য গ্রাম পূর্বস্থলী। পূর্বস্থলী রেল স্টেশনের উত্তর ভাগে… Continue reading পূর্বস্থলী ও চুপির চর

ওরগ্রাম জঙ্গলে একদিন

বর্ধমানে গেছিলাম একটা কাজে। কাজ শেষে সৌমেন জিজ্ঞাসা করল ক্যামেরাটা এনেছিস? GoPro টা কেনার পর থেকে ছুটির দিনে কোথাও বেরোলে সাধারণত সাথে রাখি। ব্যাস, বেরিয়ে পড়লাম সৌমেনের বাইকে চেপে। ও বলল, আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাবে। জায়গাটির নাম ওড়গ্রাম! কলকাতা থেকে ১৩০ কিমি দূরে, পূর্ব বর্ধমান জেলার একটি গ্রাম ওড়গ্রাম বা ওড়গাঁ। এটি ভাতার… Continue reading ওরগ্রাম জঙ্গলে একদিন

কলকাতার ট্রামে গড়িয়াহাট থেকে এসপ্ল্যানেড

কলকাতায় সক্রিয় ট্রাম রুটের সংখ্যা কমতে কমতে মাত্র তিনটেয় এসে দাঁড়িয়েছে। এখনকার শহরের জীবনযাত্রার গতির সাথে ট্রাম কতটা মানানসই - তা নিয়ে তর্ক চলতে পারে, পক্ষে-বিপক্ষে যুক্তি থাকতে পারে।

কলকাতা চক্ররেলে প্রিন্সেপ ঘাট থেকে বাগবাজার

কলকাতা চক্ররেলে জানালার পাশে বসে গঙ্গার ধারের দৃশ্য উপভোগ করা এক অসাধারণ অভিজ্ঞতা। আর ট্রেন ফাঁকা হলে তো কথাই নেই। এক শীতের সকালে আমি আর আমার ভাগ্নে ময়দান থেকে ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট, ধর্মতলা, বাবুঘাট হয়ে প্রিন্সেপ ঘাট পর্যন্ত হাঁটার পর, প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে চক্ররেলে উঠে পড়েছিলাম।
error: Content is protected !!