কলকাতা চক্ররেলে জানালার পাশে বসে গঙ্গার ধারের দৃশ্য উপভোগ করা এক অসাধারণ অভিজ্ঞতা। আর ট্রেন ফাঁকা হলে তো কথাই নেই। এক শীতের সকালে আমি আর আমার ভাগ্নে ময়দান থেকে ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট, ধর্মতলা, বাবুঘাট হয়ে প্রিন্সেপ ঘাট পর্যন্ত হাঁটার পর, প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে চক্ররেলে উঠে পড়েছিলাম। প্রিন্সেপ ঘাট স্টেশনের পরে ইডেন গার্ডেন (ইডেন গার্ডেন্স), বি. বা. দী. বাগ, বড় বাজার (বড়বাজার), শোভাবাজার আহিরীটোলা ও তারপর বাগবাজার। বাগবাজার স্টেশন পর্যন্ত এই ট্রেনের যাত্রাপথ গঙ্গার পাশ দিয়ে চলে! এরপর তার গতিপথ গঙ্গা থেকে ক্রমশ দূরে সরতে থাকে। আমরা দু’জনে গঙ্গার ধারের ঘাট ও মানুষজন দেখতে দেখতে ফিরেছিলাম।
যাত্রাপথ: প্রিন্সেপ ঘাট, ইডেন গার্ডেন, বি. বা. দী. বাগ, বড় বাজার, শোভাবাজার আহিরীটোলা, বাগবাজার *
* স্টেশনের নামের বানান রেলের বোর্ডে লেখা বানান অনুসারে রাখা হয়েছে
দল: স্বর্নাভ বৈদ্য ও রাজা সাহা
ক্যামেরা: GoPro Hero 11
