কলকাতায় সক্রিয় ট্রাম রুটের সংখ্যা কমতে কমতে মাত্র তিনটেয়* এসে দাঁড়িয়েছে। আধুনিক শহুরে জীবনযাত্রার গতির সাথে ট্রাম কতটা মানানসই – তা নিয়ে তর্ক চলতে পারে, পক্ষে-বিপক্ষে যুক্তি থাকতে পারে। তবে একসময়ের কলকাতার গর্ব, ট্রামের অস্তিত্ব যে আজ বিপন্ন – সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আধুনিকতার সাথে লড়াই করতে করতে এই দু’কামড়াগুলিকে এখন ভীষণ ক্লান্ত দেখায়। যে তিনটি* রুটে (রুট ২৫ – এসপ্ল্যানেড-গড়িয়াহাট, রুট ৫ – এসপ্ল্যানেড-শ্যামবাজার, রুট ২৪/২৯ – বালিগঞ্জ জং-টালিগঞ্জ) এখনও চলছে, সেগুলিও সংখ্যায় কম এবং অনিয়মিত।
রুট ২৫, গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে শুরু করে গড়িয়াহাট রোড, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, পার্ক স্ট্রিট, মল্লিক বাজার ক্রসিং, এ জে সি বোস রোড, মল্লিক বাজার, এলিয়ট রোড, রফি আহমেদ কিদওয়াই রোড, ওয়েলিংটন ক্রসিং, লেনিন সরণি হয়ে এসপ্ল্যানেড ট্রাম ডিপোতে শেষ হয়। ট্রাম থেকে এই পুরো রাস্তার ভিডিও দু’দিন রেকর্ড করেছিলাম (০৪.০৬.২০২৩ এবং ১৭.০৬.২০২৩)। দু’দিনই গড়িয়াহাট থেকে এসপ্ল্যানেড এর দিকে। শুধু দ্বিতীয় দিনের ভিডিও ফুটেজ থাকলো এই ডকুমেন্টেশনে।
যাত্রাপথ: গড়িয়াহাট ট্রাম ডিপো, গড়িয়াহাট রোড, পার্ক স্ট্রিট, এ জে সি বোস রোড, এলিয়ট রোড, রফি আহমেদ কিদওয়াই রোড, লেনিন সরণি, এসপ্ল্যানেড ট্রাম ডিপো
* ভিডিও প্রকাশের সময়ে দু’টি রুট অবশিষ্ঠ রয়েছে – রুট ৫ ও ২৫
ক্যামেরা: GoPro Hero 11
