কলকাতা চক্ররেলে প্রিন্সেপ ঘাট থেকে বাগবাজার

কলকাতা চক্ররেলে জানালার পাশে বসে গঙ্গার ধারের দৃশ্য উপভোগ করা এক অসাধারণ অভিজ্ঞতা। আর ট্রেন ফাঁকা হলে তো কথাই নেই। এক শীতের সকালে আমি আর আমার ভাগ্নে ময়দান থেকে ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট, ধর্মতলা, বাবুঘাট হয়ে প্রিন্সেপ ঘাট পর্যন্ত হাঁটার পর, প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে চক্ররেলে উঠে পড়েছিলাম।

শীতের সকালে কলকাতা শহরে

কলকাতা আমার বড্ড প্রিয় একটি শহর! তা যতই কোলাহল, দূষণ বা আধুনিকতা তার জৌলুস কেড়ে নিক না কেন, ছেলেবেলা থেকে এই শহরের প্রতি একটা টান আমার রয়েই গেছে। তাই কলকাতা দিয়েই শুরু করা যাক! ২০২২-এর ডিসেম্বরের এক শীতের সকালে, আমার ভাগ্নের (স্বর্নাভ বৈদ্য) সাথে বেরিয়ে পড়েছিলাম প্রিয় শহরের রাস্তায়।
error: Content is protected !!