কলকাতা আমার বড্ড প্রিয় একটি শহর! তা যতই কোলাহল, দূষণ বা আধুনিকতা তার জৌলুস কেড়ে নিক না কেন, ছেলেবেলা থেকে এই শহরের প্রতি একটা টান আমার রয়েই গেছে। তাই কলকাতা দিয়েই শুরু করা যাক!
২০২২-এর ডিসেম্বরের এক শীতের সকালে, আমার ভাগ্নের (স্বর্নাভ বৈদ্য) সাথে বেরিয়ে পড়েছিলাম প্রিয় শহরের রাস্তায়। শীতঘুমের জড়তা কাটিয়ে, একটা গোটা শহর তখন আড়মোড়া ভেঙে ধীরে ধীরে দৈনন্দিন ছন্দে ফিরছে! ময়দান থেকে হাঁটা শুরু করে ভিক্টোরিয়ার আশপাশ ঘুরে, পার্ক স্ট্রিট ছাড়িয়ে মির্জা গালিব স্ট্রিট, মার্কেট স্ট্রিট, ধর্মতলা হয়ে চলে গেছিলাম ডেকার্স লেনে। ওই চিত্তবাবুর দোকানেই সামান্য ব্রেকফাস্ট! এরপর রাজভবন, আকাশবাণী, ইডেন গার্ডেন ছাড়িয়ে, স্ট্র্যান্ড রোড হয়ে সোজা বাবুঘাট ও তারপর গঙ্গার ধার ধরে হাঁটতে হাঁটতে প্রিন্সেপ ঘাট। এটাই ছিল সংক্ষেপে ওই দিনের যাত্রা।
শেষে প্রিন্সেপ ঘাট থেকে চক্ররেল ধরে গঙ্গার ধারের দৃশ্য দেখতে দেখতে ফিরেছিলাম।
দল: স্বর্নাভ বৈদ্য ও রাজা সাহা
ক্যামেরা: GoPro Hero 11
